Home About Purpose Saving Members Rules Contact
Register
সর্বশেষ সংশোধন: এপ্রিল ২০২৬

প্রস্তাবনা

আমরা, প্রত্যয় এর সদস্যগণ, পারস্পরিক সহযোগিতা, আর্থিক সচ্ছলতা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে এই সমিতি গঠন করছি। এই নিয়মাবলীর মাধ্যমে সমিতির সকল কার্যক্রম পরিচালিত হবে এবং সদস্যদের অধিকার ও কর্তব্য নির্ধারিত হবে।

মূলমন্ত্র: "Small Steps, Big Dreams" — ছোট পদক্ষেপে বড় স্বপ্ন পূরণ।

১. নাম ও কার্যালয়

১.১ সমিতির নাম: প্রত্যয় (Prottay)।
১.২ নিবন্ধিত কার্যালয়: দীঘি, তাড়াশ, সিরাজগঞ্জ, বাংলাদেশ।
১.৩ যোগাযোগের জন্য ইমেইল: info@prottay.ushasoftbd.com

২. উদ্দেশ্য

  • সদস্যদের নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা।
  • সঞ্চিত অর্থ নিরাপদ ও মুনাফাভিত্তিক খাতে বিনিয়োগ করা।
  • সদস্যদের মধ্যে সমতা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মনোভাব সৃষ্টি করা।
  • সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা।

৩. সদস্যপদ

৩.১ সদস্য হওয়ার নিয়ম:

  1. সমিতির নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে যে কোনো যোগ্য ব্যক্তি সদস্য হতে পারবেন।
  2. সদস্য হতে হলে নির্ধারিত ফরম পূরণ করে কিস্তি প্রদান করতে হবে।
  3. প্রত্যেক সদস্যকে সমিতির সকল নিয়ম ও সিদ্ধান্ত মেনে চলতে হবে।
  4. নির্ধারিত সময়ে সঞ্চয়/কিস্তি প্রদান করা সদস্যদের জন্য বাধ্যতামূলক।
  5. কোনো সদস্য নিয়ম ভঙ্গ করলে বা অসদাচরণ করলে তার সদস্যপদ বাতিল করা হতে পারে।
  6. ধারাবাহিকভাবে নির্ধারিত অর্থ পরিশোধে ব্যর্থ হলে সদস্যপদ বাতিল হতে পারে।
  7. সদস্যদের মধ্যে পারস্পরিক সম্মান, সহযোগিতা ও শৃঙ্খলা বজায় রাখা বাধ্যতামূলক।
  8. সমিতির কোনো গোপনীয় তথ্য বাইরে প্রকাশ করা যাবে না।

৩.২ যোগ্যতা: বয়স কমপক্ষে ১৮ বছর; সমিতির উদ্দেশ্যের প্রতি আস্থাশীল; কোনো অপরাধে দণ্ডিত নন।

৩.৩ আবেদন : আবেদন + ২ জন বিদ্যমান সদস্যের সুপারিশ। নির্বাহী কমিটি অনুমোদন দেবে।

৩.১ সদস্যদের অধিকার সংক্রান্ত নিয়মাবলী

  1. প্রত্যেক সদস্য সমিতির সভায় অংশগ্রহণ করার অধিকার রাখেন।
  2. সদস্যরা সমিতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে মতামত প্রদান করার অধিকার রাখেন।
  3. সমিতির আর্থিক কার্যক্রম ও হিসাব-নিকাশ সম্পর্কে জানার অধিকার প্রত্যেক সদস্যের রয়েছে।
  4. সমিতির প্রদত্ত সেবা, সুবিধা ও সুযোগ-সুবিধা গ্রহণ করার অধিকার সদস্যদের রয়েছে।
  5. কোনো সদস্য তার মতামত, প্রস্তাব বা অভিযোগ সমিতির কাছে উপস্থাপন করতে পারবেন।
  6. সদস্যরা সমিতির উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।
  7. সকল সদস্য সমান অধিকার ভোগ করবেন এবং কোনো বৈষম্যের শিকার হবেন না।

৪. সদস্যদের কর্তব্য ও দায়িত্ব

  1. প্রত্যেক সদস্যকে সমিতির সকল নিয়ম ও সিদ্ধান্ত মেনে চলতে হবে।
  2. নির্ধারিত সময়ে সঞ্চয়, কিস্তি বা চাঁদা পরিশোধ করা সদস্যদের জন্য বাধ্যতামূলক।
  3. নিয়মিত সভায় উপস্থিত থাকা এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করা সদস্যদের দায়িত্ব।
  4. সমিতির শৃঙ্খলা, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখা প্রত্যেক সদস্যের কর্তব্য।
  5. সমিতির সম্পদ, অর্থ ও নথিপত্র সুরক্ষিত রাখা এবং অপব্যবহার না করা সদস্যদের দায়িত্ব।
  6. কোনো প্রকার প্রতারণা, দুর্নীতি বা অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকা বাধ্যতামূলক।
  7. অন্যান্য সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন এবং সহযোগিতামূলক মনোভাব বজায় রাখা প্রয়োজন।
  8. সমিতির সুনাম অক্ষুণ্ণ রাখা এবং সমিতির বিরুদ্ধে ক্ষতিকর কোনো কার্যকলাপে জড়িত না হওয়া সদস্যদের দায়িত্ব।
  9. প্রয়োজনে সমিতির উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করা প্রত্যেক সদস্যের কর্তব্য।

৫. পরিচালনা কমিটি সংক্রান্ত নিয়মাবলী

৫.১ পরিচালনা কমিটির গঠন:

  1. সমিতির কার্যক্রম পরিচালনার জন্য একটি পরিচালনা কমিটি থাকবে।
  2. পরিচালনা কমিটির সদস্যরা সাধারণ সদস্যদের মতামতের মাধ্যমে নির্বাচিত হবেন।
  3. কমিটিতে সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষসহ প্রয়োজনীয় অন্যান্য পদ থাকবে।
  4. কমিটির সদস্যদের নির্দিষ্ট মেয়াদ থাকবে, যা সমিতির নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে।

৫.২ পরিচালনা কমিটির দায়িত্ব ও কর্তব্য:

  1. পরিচালনা কমিটির দায়িত্ব হবে সমিতির নীতিমালা বাস্তবায়ন ও সার্বিক প্রশাসন পরিচালনা করা।
  2. কমিটির সদস্যরা স্বচ্ছতা, সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে বাধ্য থাকবেন।
  3. পরিচালনা কমিটি নিয়মিত সভার আয়োজন করবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে।
  4. সমিতির আর্থিক কার্যক্রম তদারকি ও সঠিকভাবে পরিচালনা করা কমিটির দায়িত্ব।
  5. কোনো কমিটি সদস্য দায়িত্বে অবহেলা করলে বা নিয়ম ভঙ্গ করলে তাকে পদ থেকে অপসারণ করা যেতে পারে।

৬. সভা সংক্রান্ত নিয়মাবলী

  1. সমিতির নিয়মিত সভা নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।
  2. প্রয়োজনে বিশেষ বা জরুরি সভা আহ্বান করা যেতে পারে।
  3. সভা বৈধ হওয়ার জন্য নির্ধারিত সংখ্যক সদস্যের উপস্থিতি (কোরাম) বাধ্যতামূলক।
  4. সভায় উপস্থিত সকল সদস্যকে শৃঙ্খলা বজায় রেখে অংশগ্রহণ করতে হবে।
  5. সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে গ্রহণ করা হবে।
  6. সভার কার্যবিবরণী (মিনিটস) যথাযথভাবে লিপিবদ্ধ ও সংরক্ষণ করতে হবে।
  7. গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকল সদস্যকে পূর্বে অবহিত করা হবে।
  8. সভায় আলোচনা ও সিদ্ধান্তসমূহ সমিতির স্বার্থ রক্ষা করে গ্রহণ করতে হবে।
  9. সকল সদস্য সভার সিদ্ধান্ত মেনে চলতে বাধ্য থাকবেন।

৭. আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়মাবলী

  1. সমিতির সকল আর্থিক লেনদেন যথাযথভাবে লিখিতভাবে এবং অনলাইনে রেকর্ড করতে হবে।
  2. সমিতির অর্থ নির্ধারিত ব্যাংক হিসাবের মাধ্যমে সংরক্ষণ করতে হবে।
  3. সকল আয় ও ব্যয়ের হিসাব স্বচ্ছ ও নির্ভুলভাবে সংরক্ষণ করা বাধ্যতামূলক।
  4. নির্দিষ্ট সময় পরপর সমিতির আর্থিক হিসাব নিরীক্ষা (অডিট) করতে হবে।
  5. কোনো অর্থ উত্তোলন বা ব্যয় করার জন্য পরিচালনা কমিটির অনুমোদন প্রয়োজন হবে।
  6. কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অর্থ আত্মসাৎ কঠোরভাবে নিষিদ্ধ।
  7. কোষাধ্যক্ষ সমিতির অর্থ সংরক্ষণ ও ব্যবস্থাপনার প্রধান দায়িত্বে থাকবেন।
  8. সমিতির আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সকলের দায়িত্ব।

৮. সঞ্চয় ও সংক্রান্ত নিয়মাবলী

  1. প্রত্যেক সদস্যকে নির্ধারিত সময় অনুযায়ী নিয়মিত সঞ্চয় জমা দিতে হবে।
  2. সঞ্চয়ের পরিমাণ ও সময়সীমা সমিতির নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে।
  3. বিশেষ প্রয়োজনে (যেমন: চিকিৎসা বা জরুরি পরিস্থিতি) সমিতি বিশেষ বিবেচনায় সাহায্য প্রদান করতে পারে। (বর্তমানে প্রযোজ্য নয়)।

৯. শৃঙ্খলা ও আচরণবিধি সংক্রান্ত নিয়মাবলী

  1. প্রত্যেক সদস্যকে সমিতির শৃঙ্খলা বজায় রেখে চলতে হবে।
  2. সকল সদস্য একে অপরের প্রতি সম্মান ও সৌজন্য প্রদর্শন করবেন।
  3. কোনো প্রকার প্রতারণা, দুর্নীতি বা অর্থের অপব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।
  4. সমিতির সুনাম ক্ষুণ্ণ করে এমন কোনো কাজ করা যাবে না।
  5. সদস্যদের মধ্যে অশোভন আচরণ, ঝগড়া বা বিরোধ এড়িয়ে চলতে হবে।
  6. সমিতির নিয়ম ও সিদ্ধান্ত অমান্য করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
  7. সকল সদস্যকে নৈতিক ও আইনসম্মত আচরণ বজায় রাখতে হবে।

১০. রেকর্ড সংরক্ষণ সংক্রান্ত নিয়মাবলী

  1. সমিতির সদস্য তালিকা, হিসাব-নিকাশ এবং সভার কার্যবিবরণী সঠিকভাবে রেজিস্টারে সংরক্ষণ ও অনলাইনে সংরক্ষন করতে হবে।
  2. সকল আর্থিক লেনদেনের নথি যথাযথভাবে লিখিত ও অনলাইনে সংরক্ষিত থাকতে হবে।
  3. সভার সিদ্ধান্তসমূহ লিখিত আকারে সংরক্ষণ ও অনলাইনে করা বাধ্যতামূলক।
  4. সমিতির সকল গুরুত্বপূর্ণ নথি নিরাপদ স্থানে ও অনলাইনে সংরক্ষণ করতে হবে।
  5. প্রয়োজনে অনুমোদিত সদস্যদের জন্য নথিপত্র পর্যালোচনার সুযোগ প্রদান করা যেতে পারে।

১১. সংশোধনী সংক্রান্ত নিয়মাবলী

  1. সমিতির নিয়মাবলী প্রয়োজনে সংশোধন করা যেতে পারে।
  2. নিয়ম সংশোধনের জন্য সাধারণ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন প্রয়োজন হবে।
  3. সংশোধিত নিয়ম সকল সদস্যের জন্য বাধ্যতামূলক হবে।
  4. কোনো সংশোধন কার্যকর করার পূর্বে সকল সদস্যকে অবহিত করতে হবে।

১২.কিস্তির নিয়মাবলী

  1. প্রতি মাসে ১৫ তারিখের মধ্যে নির্ধারিত সেভিংস প্ল্যান অনুযায়ী টাকা জমা প্রদান করতে হবে।
  2. টাকা জমা দিতে ব্যর্থ হলে (১৫ তারিখের পরে জমা দিলে) ৫০০ টাকা জরিমানা প্রদান করতে হবে।
  3. ২-৩ মাস টাকা জমা না দিলে বা নিয়ম ভঙ্গ করলে জরিমানাসহ সদস্যপদ বাতিল করা হতে পারে।
  4. মেয়াদ ৩ বা ৫ বছরের মধ্যে যদি কেউ সদস্য বাতিল করতে চায়, তাহলে তার জমাকৃত টাকা (লাভাংশ বাদে) ফেরত দেওয়া হবে।
  5. সদস্য পদ বাতিল করতে চাইলে ৩ মাস পূর্বে আবেদন করতে হবে। আবেদনের নিমিত্তে কমিটির সম্মতিক্রমে তার পাওনা টাকা (লাভাংশ বাদে) বুঝিয়ে দেওয়া হবে।
  6. কোনো প্রকার অসদাচরণ, রাষ্ট্রবিরোধী কাজ বা এমন কিছু করলে যা আমাদের সংগঠনের সমস্যার সম্মুখীন হতে হয়, এগুলো থেকে বিরত থাকতে হবে। অন্যথায় কমিটির সিদ্ধান্তের মাধ্যমে সদস্যপদ বাতিল হতে পারে।
  7. জমাকৃত টাকা কোথায় ইনভেস্টমেন্ট হবে তা কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে ইনভেস্ট করা হবে।
  8. কোনো টাকা ব্যক্তিগত কাজের জন্য বা প্রত্যাশার চেয়ে বেশি খরচ করা যাবে না। যদি কেউ করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
  9. সংগঠন কেমনভাবে চলবে তা সবার সম্মতিক্রমে কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে করা হবে। কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
  10. সকল জমাকৃত টাকা ও মুনাফা সঠিক সময় ও নিয়ম অনুযায়ী বণ্টন করা হবে।

১৩. সমিতি ভেঙে দেওয়ার নিয়ম

কমপক্ষে ১০ বা ১৫ জন সদস্যের সম্মতিক্রমে বিশেষ সভায় প্রস্তাব গৃহীত হবে।

১৪. সাধারণ বিধান

এই নিয়মাবলীর ব্যাখ্যার ভার নির্বাহী কমিটির ওপর। কোনো সদস্য কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে লিখিতভাবে আপিল করতে পারেন। এই নিয়মাবলী অনুমোদনের তারিখ থেকে কার্যকর হবে।

(সভাপতি)

সভাপতি, প্রত্যয়

(সাধারণ সম্পাদক)

সাধারণ সম্পাদক, প্রত্যয়

(কোষাধ্যক্ষ)

কোষাধ্যক্ষ, প্রত্যয়

সমিতির সিলমোহর

তারিখ: ০১ এপ্রিল, ২০২৬ | স্থান: দীঘি, তাড়াশ, সিরাজগঞ্জ।